Apan Desh | আপন দেশ

‘জুলাই যোদ্ধার ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৩, ৮ সেপ্টেম্বর ২০২৬

‘জুলাই যোদ্ধার ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা’

ছবি : আপন দেশ

একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এ দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। জাতীয় সংসদে এ মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এনসিপির এমপি আখতার হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানে এ দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা। সোমবার (০৭ সেপ্টেম্বর) ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন, তার ভাই ও ভাইয়ের স্ত্রী এবং তাদের সন্তানের ওপর হামলা চালায় বিতাড়িত আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কর্মীরা।

প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে আজ সকালে পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি। নির্দেশনা দিয়েছি, যেন ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়। বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেয়া হয়।

আরও পড়ুন <<>> গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকে বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী বলেন, বিকেলে স্থানীয় পুলিশ এ ঘটনার ব্যাপারে সক্রিয় প্রতিক্রিয়া দেখিয়েছে। রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিলানের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

বাঁধন পুলিশের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ করবেন জানিয়ে জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অত্যন্ত জোরালোভাবে বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তুলে ধরবে বাংলাদেশ দূতাবাস।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়