Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধ-সংক্রান্ত বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৯, ৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধ-সংক্রান্ত বিশেষ সভা

ছবি: সংগৃহীত

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।

বুধবার (৩ জুন) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডিএনডি বাঁধ এলাকার জলাবদ্ধতা নিরসন, নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রকল্পগুলোর কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। 

আরও পড়ুন : রিজার্ভ আরও বাড়ল

সভায় ডিএনডি এলাকার জনগণের দীর্ঘমেয়াদি দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেয়া হয়।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়