Apan Desh | আপন দেশ

ঈদের দিন রোদ না বৃষ্টি, যা জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৩, ২৩ মে ২০২৬

ঈদের দিন রোদ না বৃষ্টি, যা জানাল আবহাওয়া অফিস

ছবি : আপন দেশ

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র ৪ দিন বাকি। উৎসবের এ আবহে স্বস্তির বদলে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলছে তীব্র ভ্যাপসা গরম। দেশের ১১টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ, যা জনজীবনকে একদম নাজেহাল করে তুলেছে। এমন পরিস্থিতিতে সবার মনে একটাই প্রশ্ন– কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া? ঈদ উদ্‌যাপনে বৃষ্টির বাগড়া থাকবে, নাকি সঙ্গী হবে তপ্ত রোদ?

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, ঈদের দিন গরম থেকে খুব একটা নিস্তার মেলার সম্ভাবনা নেই। উল্টো কোনো কোনো অঞ্চলে তাপপ্রবাহের দাপট বজায় থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানান, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। উল্টো ঢাকা বিভাগের কিছু কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে ঈদের নামাজ আদায় কিংবা কোরবানির আনুষ্ঠানিকতায় ঢাকাবাসীকে গরমের তীব্রতা মাথায় রেখেই প্রস্তুতি নিতে হবে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঈদের দিন দেশের সব অঞ্চলের ভাগ্য এক রকম হবে না।

ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের বাসিন্দারা হয়তো কিছুটা স্বস্তির বৃষ্টিতে ঈদ উদ্‌যাপন করতে পারবেন।

আরও পড়ুন : বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা

দেশের উত্তরাঞ্চল (রংপুর ও রাজশাহী বিভাগ) এবং রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা একেবারেই ক্ষীণ। উল্টো এসব অঞ্চলে গরমের তীব্রতা বেশি থাকবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়