Apan Desh | আপন দেশ

বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১৯, ২৩ মে ২০২৬

বিদ্যুৎ বিল নিয়ে জরুরি নির্দেশনা

ছবি : আপন দেশ

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির আগে শনিবার (২৩ মে) মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪। না দিলে জরিমানা করা হবে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, শনিবার সরকারি নির্দেশনা অনুযায়ী সব সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে। তাই গ্রাহকেরা অফিস বা ব্যাংকের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন নির্দেশন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ২৩ মে এর মধ্যে বিল পরিশোধ করলে কোনো জরিমানা ছাড়াই বিল পরিশোধ করা যাবে। তবে সময়মতো বিল না দিলে পরবর্তী বিলের সঙ্গে এলপিসি (লেট পেমেন্ট চার্জ) যোগ হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়