Apan Desh | আপন দেশ

সংসদ অধিবেশন সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২২, ২১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৭:০৬, ২১ এপ্রিল ২০২৬

সংসদ অধিবেশন সরাসরি দেখতে পারবেন শিক্ষার্থীরা

ফাইল ছবি, আপন দেশ

ঢাকা মহানগরীর ১৫০ জন শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষের সুযোগ পাবেন। তবে এজন্য তাদের মানতে হবে ছয় শর্ত। মঙ্গলবার (২১ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে ১০০ জন, কারিগরি শিক্ষা অধিদফতর থেকে ২৫ জন এবং মাদরাসা শিক্ষা অধিদফতর থেকে ২৫ জন শিক্ষার্থী এ সুযোগ পাবেন।

এতে বলা হয়, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের চাহিদার ভিত্তিতে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষকরণের সুবিধার্থে দর্শনার্থী গ্যালারি হতে শিশু গ্যালারির ৫০টি এবং শিউলী/শিমুল গ্যালারির ১০০টি আসনসহ মোট ১৫০টি আসন বরাদ্দ গ্রহণ করা হয়েছে। 

আরও পড়ুন<<>>পরবর্তী পরীক্ষাগুলো কঠোর নজরদারিতে চলবে: শিক্ষামন্ত্রী

এতে শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষের ক্ষেত্রে ছয়টি শর্তের কথা বলা হয়েছে। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এ অনুমোদন বাতিল করার ক্ষমতা রাখে বলেও উল্লেখ করা হয়েছে।

শর্তগুলো হলো :

১. জাতীয় সংসদ ভবন ভিজিট নীতিমালা-২০১৮ এর ৩.১ (খ) অনুযায়ী প্রতিষ্ঠানের প্যাডে পরিদর্শনকারীর তালিকা সংযুক্ত করে আবেদন এবং কমপক্ষে সাত কার্যদিবস পূর্বে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় বরাবর আবেদন করতে হবে।

২. আবেদনে প্রতিষ্ঠানের পরিদর্শনকালীন ফোকাল পয়েন্ট কর্মকর্তার নাম, পদবি ও মোবাইল নম্বর এবং প্রযোজ্যক্ষেত্রে দর্শনার্থীদের জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন এবং স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত থাকতে হবে।

৩. প্রবেশ পথে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে।

৪. পরিদর্শনকালে ভবনের ভেতর মোবাইল ফোন, ক্যামেরা, ইলেক্ট্রনিক্স গ্যাজেট, ব্যাগ কোন প্রকার ধারালো বস্তু বা খাবার বহন করা যাবে না।

৫. মার্জিত ও শালীন পোশাক পরিধান করা বাঞ্ছনীয় এবং প্রযোজ্যক্ষেত্রে শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিধানপূর্বক স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় রাখতে হবে।

৬. সংসদ ভবনের ভেতর শোরগোল করা বা যত্রতত্র ঘোরাফেরা করা নিষেধ এবং দায়িত্বরত গাইড বা কর্মকর্তাদের নির্দেশ মেনে চলতে হবে। 

আপন দেশ/এসআর
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়