ছবি : আপন দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর।’
সোমবার (২০ এপ্রিল) নিজ জেলা বগুড়ায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম বগুড়া সফর।
এর আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করেন। দিনব্যাপী এই সফরে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’র আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন তিনি।
বিকেলে প্রধানমন্ত্রী তার বাবার ভিটা গাবতলীর বাগবাড়ী গ্রামে যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ ছাড়া চৌকিরদহ খাল খনন কাজেরও সূচনা করবেন তিনি।
সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টায় ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন : ইউনূস সরকারের সময় টিকার ফান্ড বন্ধের ঘটনা নিয়ে যা বললেন তাসনিম জারার
সবশেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করে তার ঢাকা ফেরার কথা রয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































