ফাইল ছবি
জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল) থেকে সারাদেশে এ সিদ্ধান্ত কার্যকর হবে। চলতি মাসের বিক্রির ওপর ভিত্তি করে সরবরাহ বাড়ানো হচ্ছে। এর মধ্যে ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বেশি দেয়া হবে।
রোববার (১৯ এপ্রিল) বিপিসির পরিচালক (বিপণন) মো. সাবেত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলমান পরিস্থিতি বিবেচনায় এ বাড়তি সরবরাহের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিপিসির তথ্য অনুযায়ী, এপ্রিলের ১ থেকে ১৮ তারিখ পর্যন্ত মোট ৩ লাখ ৭ হাজার ১৮৮ টন জ্বালানি বিক্রি হয়েছে। এর মধ্যে ডিজেল বিক্রি হয়েছে ২ লাখ ৮২২ টন। কেরোসিন ২ হাজার ৩৭৯ টন। পেট্রোল ২২ হাজার ৫৫৫ টন। অকটেন ২০ হাজার ৪১২ টন। ফার্নেস অয়েল ৩০ হাজার ৯৬৫ টন এবং জেট ফুয়েল ৩০ হাজার ৫৫ টন বিক্রি হয়েছে।
আরও পড়ুন <<>> বিমান খাতের উন্নয়নে জার্মানির সহযোগিতা চায় বাংলাদেশ
১৮ এপ্রিল একদিনেই বিক্রি হয়েছে ১২ হাজার ১৩১ টন ডিজেল। কেরোসিন ১০৫ টন। পেট্রোল ১ হাজার ২৫৬ টন। অকটেন ১ হাজার ২১৯ টন। ফার্নেস অয়েল ২ হাজার ৯১২ টন এবং জেট ফুয়েল ১ হাজার ৯০১ টন।
গত বছরের একই সময়ে মোট বিক্রি হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৪৯৬ টন। সে তুলনায় এবার বিক্রি বেড়েছে।
এর আগে ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। নতুন দামে ডিজেল লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































