Apan Desh | আপন দেশ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৭, ৮ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু

ফাইল ছবি, আপন দেশ

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিয়েছে। সেখান দিয়ে প্রথম দুটি জাহাজ পার হয়েছে। মঙ্গলবার মেরিটাইম মনিটর মেরিন ট্রাফিক এ তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মেরিন ট্রাফিক জানায়, গ্রিসের মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এনজে আর্থ আন্তর্জাতিক মান সময় (ইউটিসি) সকাল ৮টা ৪৪ মিনিটে প্রণালিটি অতিক্রম করেছে। এর আগে ভোর ৫টা ২৮ মিনিটে ইরানের বন্দর আব্বাস থেকে রওনা হওয়া লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ডেটোনা বিচ সকাল ৬টা ৫৯ মিনিটে এ জলপথটি পার হয়। 

আরও পড়ুন<<>>আ.লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে বিল পাস

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া আল্টিমেটাম এবং তীব্র উত্তেজনার পর সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অধীনেই এ গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত করলো ইরান। বিশ্বের মোট তেল সরবরাহের একটি বড় অংশ এ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের