এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সোমবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এতে বলা হয়, একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের কারণে বর্তমানে বন্ধ রয়েছে। এর ফলে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতির কারণে আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকবে।
আরও পড়ুন : নির্বাচনে শূন্য শতাংশ ভোট পেয়েছে যে ১০ দল
এই সরবরাহ ঘাটতির কারণে রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।
গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































