Apan Desh | আপন দেশ

রামিসাসহ সব শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৪৫, ২৪ মে ২০২৬

রামিসাসহ সব শিশু ধর্ষণ-হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ছবি: আপন দেশ

দেশে ধারাবাহিকভাবে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র (বিএনএসকে)। একই সঙ্গে রামিসাসহ সংঘটিত সব শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে।

রোববার (২৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে এ দাবি জানানো হয়। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত কর্মসূচির স্লোগান ছিল— ‘কোন প্রতিশ্রুতি চাই না, উই ওয়ান্ট জাস্টিস’।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু। তিনি বলেন, গত পাঁচ মাসে দেশে ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৭ শিশুকে।

আরও পড়ুন <<>> বকেয়া বেতনের মামলায় আদালতে সম্পাদক আবেদ খান

তিনি আরও বলেন, একের পর এক এমন ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। তাই রামিসা, ইরাসহ সব শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং শিশুদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়