Apan Desh | আপন দেশ

সাহারা মরুভূমিতে পানির অভাবে ৪৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৫, ৫ জুন ২০২৬

সাহারা মরুভূমিতে পানির অভাবে ৪৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাক বিকল হয়ে যাওয়ার পর সুপেয় পানির অভাবে অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। মুসলমানদের একটি ধর্মীয় উৎসবে অংশ নিয়ে মালি থেকে নিজ দেশে ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে নাইজারের আগাদেজ গভর্নরেট জানায়, মালি থেকে নাইজারে ফেরার সময় যাত্রীবাহী ট্রাকটি বিকল হয়ে পড়ে। এসময় যাত্রীদের কাছে থাকা পানিও শেষ হয়ে যায়। পরে আসামাকা থেকে ৮০ কিলোমিটারেরও বেশি পশ্চিমে একটি প্রত্যন্ত মরুভূমি এলাকায় তীব্র তৃষ্ণা ও পানিশূন্যতায় ৪৯ জনের মৃত্যু হয়।

আসামাকা নাইজার, মালি ও আলজেরিয়ার সীমান্তসংলগ্ন একটি গুরুত্বপূর্ণ যোগাযোগকেন্দ্র।

গভর্নরেটের ভাষ্য অনুযায়ী, ট্রাকের চালক, তার সহকারী এবং যাত্রীরা যানবাহনটি মেরামতের চেষ্টা করেছিলেন। কিন্তু তারা সফল হননি। ফলে চরম তাপদাহ ও পানির সংকটের মধ্যে মরুভূমিতে আটকা পড়েন সবাই। প্রতিকূল পরিবেশে তাদের বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন <<>> বিজেপি ছাড়লেন প্রভাবশালী নেতা

তবে দুই ব্যক্তি পায়ে হেঁটে ৫০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করে একটি পানির উৎসে পৌঁছাতে সক্ষম হন। পরে তারা আসামাকায় গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ৪৯ জনের মৃত্যু ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের গণকবরে দাফন করা হয়েছে।

সাহারা মরুভূমি অতিক্রম করে পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের মানুষের যাতায়াতের সময় প্রায়ই দুর্ঘটনা, তাপদাহ ও পানিশূন্যতার মতো প্রাণঘাতী পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনা ঘটে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়