Apan Desh | আপন দেশ

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২৩:১৫, ৮ মে ২০২৬

বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

ফাইল ছবি

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শুক্রবার (০৮ মে) লেনদেন শেষে দেখা যায়, শুধু এক দিন নয়, পুরো সপ্তাহজুড়েই ঊর্ধ্বমুখী ছিল মূল্যবান এ ধাতুর বাজার।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান সংকটের সম্ভাব্য সমাধান নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। এতে মুদ্রাস্ফীতি ও উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে অনেকেই স্বর্ণের দিকে ঝুঁকছেন।

আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭২৩ দশমিক ২৮ ডলারে পৌঁছেছে। চলতি সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২ দশমিক ৪ শতাংশ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৩ ডলারে।

সাধারণত যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের তথ্য ভালো হলে ডলার শক্তিশালী হয় এবং স্বর্ণের দাম কমে। তবে এবার ঘটেছে ভিন্ন চিত্র। হাই রিজ ফিউচারসের মেটাল ট্রেডিং ডিরেক্টর ডেভিড মেগার বলেন, বর্তমানে নিরাপদ আশ্রয়ের চেয়ে বিনিয়োগের বড় মাধ্যম হিসেবেই বেশি লেনদেন হচ্ছে স্বর্ণ।

তিনি জানান, ইরান পরিস্থিতির উন্নতির সম্ভাবনায় জ্বালানি তেলের দাম কমছে। এতে ভবিষ্যতে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে বলে ধারণা তৈরি হয়েছে।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি বছরে নতুন করে সুদের হার বাড়ার সম্ভাবনা ২২ শতাংশ থেকে কমে ১৪ শতাংশে নেমে এসেছে। সাধারণত সুদের হার কমার সম্ভাবনা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ে।

আরও পড়ুন <<>> স্কুলের খাবারে মিলল সাপ, শতাধিক শিক্ষার্থী অসুস্থ

উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। এ বার্তাই বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ বাড়িয়েছে।

স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। শুক্রবার রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮০ দশমিক ৮৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম কিছুটা বেড়েছে। তবে সামান্য কমেছে প্যালাডিয়ামের দাম।

দেশীয় বাজারে বর্তমানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান