ছবি: সংগৃহীত
যুদ্ধবিরতি নিশ্চিত করতে মধ্যস্থতা প্রক্রিয়ায় ভূমিকা রাখায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, তেহরানে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে ও পাকিস্তানি প্রধানমন্ত্রীকে মধ্যস্থতা প্রক্রিয়ায় ‘কার্যকর ভূমিকা’ রাখার জন্য প্রশংসা করেন। সে সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়তার জন্য তেহরানকে ধন্যবাদ জানান তিনি।
আরও পড়ুন <<>> পশ্চিমবঙ্গে গোমাংস নিষিদ্ধের হুমকি
এসময় ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় ইরানি প্রতিনিধিদলকে আতিথেয়তা দেয়ার জন্যও পাকিস্তানকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান। পেজেশকিয়ান বলেন, ইরান অঞ্চলিক অস্থিতিশীলতা চায় না। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণ করতে চায়।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































