Apan Desh | আপন দেশ

যুদ্ধবিরতির পর তেলের দরপতন

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৩৮, ৮ এপ্রিল ২০২৬

যুদ্ধবিরতির পর তেলের দরপতন

ছবি : সংগৃহীত

শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ খবর প্রকাশ্য আসার পর বিশ্ববাজারে তেলের দাম কমে গেছে। বুধবার (০৮ এপ্রিল) ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫ দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কাছাকাছি নেমে যায়, যদিও প্রাক যুদ্ধকালীন পরিস্থিতির তুলনায় তা এখনো বেশি।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের বিশ্লেষক অ্যালেক্স হোলমস বলেন, বাজারে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতি কতটা টেকসই হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

তিনি বলেন, এ যুদ্ধবিরতি কার্যকর থাকবে কিনা—তা বোঝার জন্য ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের পদক্ষেপগুলো নজরে রাখা খুব গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন<<>>ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের

অ্যালেক্স হোলমস আরও বলেন, আলোচনায় বড় ধরনের ব্যবধান রয়েছে, তাই বাজার এখনো ‘অপেক্ষা করে দেখার’ অবস্থায় রয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির খবরে মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় ১৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪.৫৯ ডলারে নেমে এসেছে। একইভাবে ব্রেন্ট ক্রুডের দামও প্রায় ১৫ শতাংশ কমে ৯২.৩৫ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারেও বড় উত্থান দেখা গেছে। নিক্কেই সূচক প্রায় ৫ শতাংশ বেড়েছে।

তবে বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলেও তা এখনো ফেব্রুয়ারির শেষ দিকের তুলনায় অনেক বেশি অবস্থানে রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের