ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলো এখন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কঠোর নিয়ন্ত্রণে থাকা একটি বিশেষ ‘টোল বুথ’ ব্যবস্থার মধ্য দিয়ে যাতায়াত করছে।
সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে শিপিং নিউজ পোর্টাল ‘লয়েডস লিস্ট’।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত ১৩ মার্চ থেকে প্রণালিটি অতিক্রম করা অন্তত ২৬টি জাহাজ আইআরজিসির প্রাক-অনুমোদিত রুট এবং কঠোর যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে।
লয়েডস লিস্ট জানিয়েছে, বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে একটি অলিখিত ‘টোল বুথ শাসন’ ব্যবস্থা চালু হয়েছে। যদিও সব জাহাজ সরাসরি অর্থ প্রদান করছে না, তবে অন্তত দুটি জাহাজের ক্ষেত্রে নির্দিষ্ট ফি দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। বিশেষ বিষয় হলো, এ লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ‘ইউয়ানে’ সম্পন্ন হয়েছে। এ পদক্ষেপকে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য কমানোর একটি কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
চলতি সপ্তাহের শুরুর দিকে ইরান ঘোষণা করেছিল যে, তাদের ‘শত্রু’ রাষ্ট্রগুলো বাদে সবার জন্য হরমুজ প্রণালি খোলা থাকবে। তবে বর্তমান এ টোল ব্যবস্থা এবং কঠোর নজরদারি মূলত এ জলপথের ওপর তেহরানের একক নিয়ন্ত্রণকেই জাহির করছে।
জ্বালানি তেলের বিশ্ববাজার যখন অস্থিতিশীল, তখন হরমুজ প্রণালিতে ইরানের এ কড়াকড়ি এবং ডলার বর্জন করে ইউয়ানে লেনদেনের বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































