Apan Desh | আপন দেশ

মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৪০, ১ মার্চ ২০২৬

মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা শুরুর ঘোষণা ইরানের

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলার ঘোষণা দিয়েছে ইরান। রোববার (০১ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তারা ষষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

এক বিবৃতিতে বিপ্লবী গার্ড জানায়, আইআরজিসি ইসরায়েল এবং এ অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে।

আইআরজিসির দাবি, এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ ও একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে।

আরও পড়ুন : ইসরায়েলের ২ শহরে ইরানের মিসাইল হামলা

বিবৃতিতে আরও বলা হয়, ইরানি বাহিনী পর্যায়ক্রমে ‘অনুশোচনামূলক চপেটাঘাতের’ মাধ্যমে প্রতিশোধের আরও একটি ভিন্ন ও ‘কঠোর পদক্ষেপ’ বাস্তবায়ন করবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়