Apan Desh | আপন দেশ

পাল্টা জবাবে ইসরায়েলের ২ শহরে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:২০, ১ মার্চ ২০২৬

পাল্টা জবাবে ইসরায়েলের ২ শহরে ইরানের হামলা

ছবি : সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (০১ মার্চ) ভোরে চালানো এই হামলার পর বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও ধ্বংসের ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তেহরান থেকে প্রকাশিত তাসনিম এ তথ্য জানিয়েছে।

তাসনিম জানায়, ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে রোববার ভোরে তেল আবিব, হাইফায় বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এসময় অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে সাইরেন বেজে ওঠে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে তেল আবিবে ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা গেছে। অন্য কিছু ছবিতে হাইফায় বড় বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্রের আঘাতের প্রভাব স্পষ্ট।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, শনিবার সকালে যুক্তরাষ্ট্র, ইসরায়েল দেশটিতে হামলা শুরু করার পর ইরান পাল্টা হিসেবে অধিকৃত ভূখণ্ড ও অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালায়।

আরও পড়ুন : সুরক্ষিত ভবনে খামেনিকে হত্যা করা হলো কীভাবে?

এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক দেশে অবস্থিত ১৪টি মার্কিন ঘাঁটি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় এসেছে বলে জানানো হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বাড়ল জ্বালানি তেলের দাম অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল পাবে আইন-শৃঙ্খলা বাহিনী সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে: স্পিকার সরকারের দুই মাসে যত অর্জন ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হরমুজ প্রণালী ফের বন্ধের ঘোষণা ইরানের বিগত সরকার হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেলে সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন বিকেলে বাংলাদেশ সফরে টেস্ট দল ঘোষণা পাকিস্তানের সোমবার পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধ না উঠলে ফের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি হরমুজ খুললেও ইরানের বন্দরে অবরোধ বহাল থাকবে: ট্রাম্প