Apan Desh | আপন দেশ

তীব্র তাপপ্রবাহে ভারতে আট জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৯, ১১ জুন ২০২৪

তীব্র তাপপ্রবাহে ভারতে আট জনের মৃত্যু

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় তীব্র তাপপ্রবাহে আটজনের মৃত্যু হয়েছে। ৭২ ঘণ্টায় তাদের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার (১১ জুন) জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মে মাসে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুসারে, তাপজনিত অসুস্থতার কারণে ভারতজুড়ে মার্চ থেকে মে মাসের মধ্যে ৬০ জন মারা গেছে।

কর্মকর্তারা বলছেন, ভারত এখন পর্যন্ত দীর্ঘতম তাপপ্রবাহের মাঝখানে রয়েছে। কারণ সম্প্রতি কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে।

ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) মৃত্যুঞ্জয় মহাপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে বলেছেন, ‘প্রায় ২৪ দিন ধরে দেশের বিভিন্ন অংশে তীব্র তাপ অনুভব হয়েছে।’

ভারতের উত্তরের বিভিন্ন অঞ্চলে মে মাসের মাঝামাঝি সময়ে চরম তাপ অনুভব হয়েছে। বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ৪৫-৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৮ জন ভোটগ্রহণ কর্মকর্তা তাপজনিত অসুস্থতায় মারা গেছেন। ৩১ মে বিহার, উত্তর প্রদেশ ও ওড়িশায় হিটস্ট্রোকে নির্বাচনি কর্মকর্তাসহ অন্তত ৩৩ জন মারা গেছেন।

আপন দেশ/এমকেজে

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

চকবাজারের আগুন নেভেনি ৫ ঘণ্টায়ও অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল-মাইকেল উডফোর্ড স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি রিয়াদ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা রূপপুরে প্রথমবার সফল পারমাণবিক বিক্রিয়া রিয়াদ বিমানবন্দরে হামলায় আরও ৪ বাংলাদেশি আইসিইউতে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন হাসান মাহমুদ বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, ৫ ফ্লাইট বাতিল রিয়াদে হামলার নিন্দা ট্রাম্পের, হুতিবিরোধী অভিযানের ইঙ্গিত কিং খালিদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
City Touch