Apan Desh | আপন দেশ

হাম রোগীদের ১০০ টাকায় অ্যাম্বুলেন্স দিচ্ছে গণস্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৪, ২১ মে ২০২৬

হাম রোগীদের ১০০ টাকায় অ্যাম্বুলেন্স দিচ্ছে গণস্বাস্থ্য

ছবি : আপন দেশ

ঢাকায় হামে আক্রান্ত রোগীদের জন্য মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন রোগীরা এ সেবা নিতে পারবেন।

বৃহস্পতিবার (২১ মে) হাসপাতাল কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে হামের প্রকোপ বাড়ছে। এ অবস্থায় আক্রান্ত শিশুর পরিবারকে দেরি না করে দ্রুত চিকিৎসা নেয়ার আহবান জানানো হয়েছে। হাসপাতালটিতে হামে আক্রান্ত রোগীদের জন্য বিশেষ আইসোলেশন ইউনিট চালু রয়েছে।

আরও পড়ুন <<>> হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার যেকোনো স্থান থেকে রোগী আনা-নেয়ার জন্য মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে বলেও জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসুস্থ শিশুকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে। হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেবা নিতে ০১৯৫৮২৭৭৮০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়