Apan Desh | আপন দেশ

হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৭, ২২ এপ্রিল ২০২৬

হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সারাদেশে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২২৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ২৭ হাজার ১৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১২৯ জন, গত ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা তিন হাজার ৯৩৪ জন। 

আরও পড়ুন<<>>বাংলাদেশ মেডিক্যালে নতুন উপ-উপাচার্য ডা. নজরুল ইসলাম

১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৯৯৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৮৯২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি, তবে হাম সন্দেহে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে ৩৮ জনের মৃত্যু হয়েছে।   এবং সন্দেহজনক হামে ১৯০ জনের মৃত্যু হয়েছে।

আপন দেশ/এসআর

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়