ছবি: আপন দেশ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির সূচনা করা হয়।
মাসব্যাপী এ কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট ৩৫টি বৃক্ষ রোপণ করা হবে বলে জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন, ইবির নেতৃবৃন্দ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবির সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময়ই ইসলাম, দেশ, মানবতা, সমাজ ও পরিবেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ডে বিশ্বাস করে। সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে ৩৫টি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, পুরো মাসজুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে।
আরও পড়ুন<<>>ভেটেরিনারি চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন
তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। একটি সবুজ ক্যাম্পাস আগামী প্রজন্মের জন্য আমাদের সুন্দর উপহার হতে পারে।
কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































