Apan Desh | আপন দেশ

আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩৬, ১৬ জুলাই ২০২৬

আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

স্বর্ণের অলঙ্কার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় আবারও অস্থির হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। যার প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যে। স্বর্ণের বাজারে দরপতন অব্যাহত রয়েছে। দেশের বাজারেও কমানো হয়েছে দাম। ফলে বৃহস্পতিবার (১৬ জুলাই) নতুন সমন্বয় করা দামেই বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতু। 

সর্বশেষ মঙ্গলবার (১৪ জুলাই) ভরিতে দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন<<>>আন্তর্জাতিক বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বেড়েছে, ৪৬ বার কমেছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার দাম হ্রাস করা হয়।

স্বর্ণের পাশাপাশি রুপার নতুন দামও ঘোষণা করেছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা বা প্রতি গ্রাম ৩৯৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৩৭৪ টাকায় এবং প্রতি গ্রাম ৩৭৫ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৯১ টাকা বা প্রতি গ্রাম ৩২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রাখা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা, যা প্রতি গ্রাম ২৪৫ টাকা।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা ও ধরন অনুযায়ী নির্ধারিত মূল্যের সঙ্গে প্রযোজ্য মজুরি যুক্ত হবে। তবে নতুন মূল্যতালিকায় ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেয়া যাবে না।

সংগঠনটি আরও জানিয়েছে, অলংকার পরিবর্তন (এক্সচেঞ্জ) বা পুরোনো অলংকার বিক্রির (পারচেজ) ক্ষেত্রে সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে আগের নিয়মই কার্যকর থাকবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ মূল্যতালিকা বহাল থাকবে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়