Apan Desh | আপন দেশ

আজ স্বর্ণ-রুপার দাম বাড়লো নাকি কমলো

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৮:৩৬, ২৪ এপ্রিল ২০২৬

আপডেট: ০৮:৩৮, ২৪ এপ্রিল ২০২৬

আজ স্বর্ণ-রুপার দাম বাড়লো নাকি কমলো

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বিরতি চললেও নৌ বন্দরে অবরোধ এবং হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা চলমান রয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন ঘটেছে। যার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। এক সপ্তাহেরও বেশি সময় স্থিতিশীল থাকার পর দেশের বাজারেও স্বর্ণের দাম কমেছে। ফলে শুক্রবার (২৪ এপ্রিল) সে বর্ধিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এ ধাতু।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন<<>>দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত?

এর আগে, সবশেষ গত ১৫ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৬ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩২ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২৪ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

স্বর্ণের দাম কমানোর সঙ্গে এবার দেশের বাজারে কমানো হয়েছে রুপার দামও। এবার ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

City Touch