ছবি: আপন দেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা, দোয়া মাহফিল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে এসব কর্মসূচি পালিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাত, গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা হাজী কল্যাণ সমিতি, গাইবান্ধার সভাপতি আলহাজ্ব মো. শহীদুল্লাহ সরকার।
প্রধান আলোচক ছিলেন শোভাগঞ্জ বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা ইব্রাহীম খলিল। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢোলভাঙ্গা মার্কেট জামে মসজিদের খতিব হযরত মাওলানা আশিকুর রহমান আছমি।
বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহমুদার রহমান (মুকুল) এবং দফতর সম্পাদক মাওলানা কাজী আবু সাঈদ খুদরি।
আরও পড়ুন<<>>প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়ে হাত হারালেন তরুণী
মাহফিলে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাত, গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি প্রফেসর মো. জহুরুল হক সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. ময়নুল হক (বি.এ)।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে আয়োজকদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মী ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































