Apan Desh | আপন দেশ

শ্রমিকদের ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:৫৭, ১৭ মে ২০২৬

শ্রমিকদের ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

ছবি: আপন দেশ

শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।

রোববার (১৭ মে) দুপুরে জেলা শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়।

এতে বক্তব্য দেন, জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমান তোকদার, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক আজাদ, সাবেক নির্বাহী সদস্য শফিকুল ইসলাম হৃদয়, সদস্য মাসুদ রানা ইকবাল প্রমুখ।

মানববন্ধনে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমান তোকদার বলেন, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন-২৪৮৬ একটি সিলেকশন কমিটি দ্বারা পরিচালনা করা হচ্ছে। সর্বস্তরের মানুষের কাছে আমি অনুরোধ করছি আপনারা সাধারণ শ্রমিকদের পাশে দাঁড়ান। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের সুপারিশে সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোন সিলেকশন কমিটি গঠনের বিধান নাই। অতএব দ্রুত ত্রিবার্ষিক নির্বাচন দেয়া নাহলে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হবে। 

আরও পড়ুন<<>>এ বছরের ঈদযাত্রা স্বস্তির হবে:  পরিবহন ও সেতু মন্ত্রী

সাবেক সদস্য মাসুদ রানা ইকবাল বলেন, একটি রাজনৈতিক দল অবৈধভাবে সিলেকশন কমিটি গঠন করে শ্রমিকদের ন্যায্য দাবীকে তুচ্ছ করা হয়েছে। আমি প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা কারও পক্ষপাতিত্ব না করে শ্রমিকদের ন্যয্য দাবী পূরণে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করুন।

তিনি আরও বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য গণঅভ্যুত্থান হলেও এখন পর্যন্ত শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত হয়নি। ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে সড়কপথ অবরোধ করা হবে।

পরে শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় ও পুলিশ সুপার কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করে শ্রমিক নেতৃবৃন্দ। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়