Apan Desh | আপন দেশ

সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:০৭, ১৪ মে ২০২৬

সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

ছবি: আপন দেশ

কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবার ও যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ২২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। 

বিশেষত সীমান্তের যেসব এলাকায় এখনো কাঁটাতারের বেড়া নেই, অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় সেসব এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

আরও পড়ুন<<>>রেললাইনে গেমস খেলছিলেন ২ কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশ “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে কাজ করছে।

টহল জোরদারের বিষয়ে রৌমারীর দাঁতভাঙা সীমান্ত এলাকার বাসিন্দা মিজানুর রহমান বলেন, বিজিবি সদস্যরা নিয়মিত টহল বৃদ্ধি করায় কিছুটা স্বস্তি পাচ্ছে মানুষজন। স্থানীয় লোকজনও এখন অনেক বেশি সচেতন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের