Apan Desh | আপন দেশ

রেললাইনে গেমস খেলছিলেন ২ কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৪৫, ১৪ মে ২০২৬

আপডেট: ১২:৪৬, ১৪ মে ২০২৬

রেললাইনে গেমস খেলছিলেন ২ কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

ছবি : আপন দেশ

গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় রেললাইনে হাঁটতে হাঁটতে মোবাইলে গেমস খেলছিলেন ২ কিশোর। এরপর ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ মে) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জ থানার রামমধুপুর এলাকার মো. নোমানের ছেলে নাঈম (১৭) ও নেত্রকোনার বারহাট্টা থানার পুটকিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আশিকুল (১৭)। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. কাইয়ুম আলী। তিনি জানান, ধীরাশ্রম এলাকায় ভাড়া বাসায় থেকে নাঈম স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন, আর আশিকুল একটি গ্যাসের দোকানে কাজ করতেন।
 
দুইজনই ধীরাশ্রম রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইলে গেমস খেলছিল। এসময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা। নাঈম ট্রেনের সামনে আটকে গিয়ে প্রায় এক কিলোমিটার সামনে গিয়ে পড়ে। 

এ ঘটনায় নাঈম ও আশিকুল দুইজনেই ঘটনাস্থলেই মারা যায়। 

আরও পড়ুন : চীনের প্রেসিডেন্টকে মহান নেতা বললেন ট্রাম্প

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কাইয়ুম আলী।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের