Apan Desh | আপন দেশ

পতাকা বৈঠকের পর বাংলাদেশি তরুণের মরদেহ হস্তান্তর

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৮, ২০ জুন ২০২৫

পতাকা বৈঠকের পর বাংলাদেশি তরুণের মরদেহ হস্তান্তর

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা জাকারিয়া আহমদ (২৩) নামে এক বাংলাদেশি তরুণের মরদেহ হস্তান্তর করেছে ভারত।

শুক্রবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের পিলার ১২৫৭/১- এস পয়েন্টে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারতীয় পুলিশ আনুষ্ঠানিকভাবে নিহতের মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, জাকারিয়া আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লামাগ্রাম কামাল বস্তি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আলাউদ্দিন। ভারতের টোকা ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে অবহিত করে।

আরওপড়ুন<<>>শরীয়তপুর ডিসির আপত্তিকর ভিডিও ভাইরাল

ঘটনার পর ৪৮ বিজিবি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ ও সমন্বয় শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

সিলেট ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজমুল হক বলেন, সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা এবং মানবিক বিষয়েও বিজিবি সব সময় সচেতন। বিএসএফের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত মরদেহটি ফেরত আনার ব্যবস্থা করেছি। ঘটনাস্থল ভারতের পিনারসালা থানার আওতাধীন একটি দুর্গম এলাকা। যার ফলে হস্তান্তর প্রক্রিয়ায় কিছুটা সময় লেগেছে।

এদিকে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও স্থানীয় সূত্রের দাবি- পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে ভেঙে পড়ায় জাকারিয়া আত্মহত্যার পথ বেছে নেন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু