ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ
রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে গভীর রাতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার (০৯ মে) রাত সাড়ে ১১টার দিকে কলেজের প্রধান ফটকের তালা ভেঙে ক্যাম্পাসে মিছিল ও প্রতিবাদ কর্মসূচি শুরু করেন তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এই ইডেনে হবে না’ স্লোগান দিতে দেখা যায়। এসময় কলেজ গেটে টানানো ছাত্রদলের বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে আগুন দেয়ারও চেষ্টা করেন বিক্ষোভকারীরা।
১২:২৮ এএম, ১০ মে ২০২৬ রোববার