Apan Desh | আপন দেশ

অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:১৭, ১৫ জুলাই ২০২৬

অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

গ্রামীণফোনের লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেড ১০৫ শতাংশ বা শেয়ারপ্রতি ১০ টাকা ৫০ পয়সা অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও জানা গেছে, ৩০ জুন ২০২৬ পর্যন্ত ছয় মাসের আর্থিক ফলাফলের ভিত্তিতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণা করেছে।

আরও পড়ুন<<>>সূচকের উত্থানে লেনদেন কমেছে

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৫২ পয়সা।

এছাড়া, ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ আগস্ট।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়