Apan Desh | আপন দেশ

সূচকের উত্থানে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৯, ১৩ জুলাই ২০২৬

সূচকের উত্থানে লেনদেন কমেছে

ফাইল ছবি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮১ শেয়ারের দর বেড়েছে। তবে গত কার্যদিবসে তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।

সোমবার (১৩ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৭ দশমিক ৩৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৬৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৬ পয়েন্ট। ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন <<>> সূচকের উত্থানে লেনদেন চলছে

সোমবার ডিএসইতে ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৯ কোটি ৬৩ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮১ টি কোম্পানির, বিপরীতে ১৬৫ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়