Apan Desh | আপন দেশ

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ১৯ সেপ্টেম্বর ২০২৪

লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) গ্রামীণফোনের ৩১ কোটি ৪৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৭১ লাখ ৬৮ হাজার টাকার। ১৮ কোটি ৬৯ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লিন্ডে বাংলাদেশ, সী পার্ল রিসোর্ট, ইবনে সিনা ফার্মা, সোনালী পেপার, খান ব্রাদার্স, ওরিয়ন ফার্মা এবং ব্রাক ব্যাংক পিএলসি।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়