Apan Desh | আপন দেশ

পাকিস্তান থেকে কোচ আনছে আবাহনী 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৩৫, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৪:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান থেকে কোচ আনছে আবাহনী 

ফাইল ছবি

দেশের ঘরোয়া ফুটবলে ঐতিহ্যবাহি দল ঢাকা আবাহনী। চব্বিশের গণঅভ্যূত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এ ক্লাবটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে চলতি মৌসুমের প্রস্তুতিতে একের পর এক চমক দেখাচ্ছে আকাশি নীল শিবির। এবার পাকিস্তান থেকে কোচ নিয়ে আসছে তারা।

ঢাকা আবাহনীর প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ মারুফুল হক। তার সঙ্গে কোচিং স্টাফ হিসেবে যুক্ত হতে যাচ্ছেন পাকিস্তানের এএফসি ‘এ’ লাইসেন্সধারী গোলকিপিং কোচ শাহজাদ আনোয়ার আসলাম খান। 

পাকিস্তান জাতীয় দলের কোচিং স্টাফেও সাম্প্রতিক সময়ে পরিবর্তন এসেছে। প্রধান কোচ নোলেবার্তো সোলানোর অধীনে ফিফা আসিয়ান কাপের প্রস্তুতির সময় কোচিং স্টাফে পরিবর্তনের পর আসলাম খানকে আর রাখা হয়নি। এরপরই আবাহনীর কাছ থেকে প্রস্তাব পেয়ে ঢাকায় আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আরও পড়ুন<<>>দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় হার মেয়েদের

আসলাম খান এরই মধ্যে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে গোলকিপিং কোচ হিসেবে কাজ করেছেন। এবার তার ঠিকানা হতে যাচ্ছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী।

আবাহনীতে দীর্ঘদিন গোলকিপিং কোচের দায়িত্ব পালন করেছেন আতিকুর রহমান। নতুন মৌসুমে তার জায়গায় পাকিস্তানের আসলাম খানকে দেখা যেতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর প্রধান কোচ মারুফুল হক।

এদিকে আবাহনীর খেলোয়াড় সংগ্রহের কাজও চলছে। কয়েক দিন আগে আবাহনীর হয়ে খেলতে ঢাকায় এসেছেন পাকিস্তানের এক ফুটবলার। তবে নাইজেরিয়া থেকে চার ফুটবলার কবে ঢাকায় আসবেন, তা এখনও নিশ্চিত নয়। তাদের নিয়ে বেশ আগে থেকেই প্রক্রিয়া শুরু হলেও এখন পর্যন্ত ভিসা হয়নি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়