ফাইল ছবি
এবারের মৌসুমে সঠিক সময়ে হয়নি ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। সাধারণত এপ্রিল-মে মাসেই আয়োজিত হয় এ ঘরোয়া টুর্নামেন্ট। তৎকালীন বোর্ডের নানা অনিয়মের অভিযোগে লিগ বয়কট করেছিল ক্লাবগুলো। এতে করে প্রিমিয়ার লিগ আয়োজন পিছিয়ে যায়। শেষ পর্যন্ত এক লেগেই হয় পুরো আসর।
তাই ডিপিএলের আগামী আসর নির্দিষ্ট সময়ে আয়োজন করতে চায় বিসিবি। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপোলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে ডিপিএলের। যা শেষ হবে এপ্রিল মাসের ৭ তারিখ। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসতে এখনো দেরি আছে।
আরও পড়ুন<<>>হংকংকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
গত আসরের মতো এবারও বিসিবিই খেলোয়াড়দের দুপুরের খাবারের ব্যবস্থা করবে। টুর্নামেন্ট হবে মোট ৫টি ভেন্যুতে।
এছাড়া এর আগে ডিপিএল খেলার জন্য প্রতি ক্লাব পেতো ১৫ লাখ টাকা। এরপরের আসর থেকে বিসিবি ১০ লাখ বাড়িয়ে ক্লাবগুলোকে ২৫ লাখ টাকা দেবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































