ছবি: সংগৃহীত
জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট ও ওয়ানডে সিরিজি হারের পর টি-টোয়েন্টি সিরিজের খেলছে বাংলাদেশ। তবে ম্যাচের হোঁচট হয়েছে টিম টাইগার। এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নেমেছে লাল সবুজের দল।
শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাসুম আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন।
আরও পড়ুন <<>> আজ যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিয়ন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, তাসিঙ্গা মুসেকিওয়া, ক্লিভ মাদান্দে (উইকেটরক্ষক), ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































