তামিম ইকবাল
সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হলেন সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।
রোববার (০৭ জুন) সন্ধ্যায় বিসিবি নির্বাচনের ভোট গণনা শেষে এ তথ্য জানা গেছে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামসংলগ্ন বিসিবি কার্যালয়ের বোর্ডরুমে রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষ হয় সন্ধ্যা ৬টায়। এরপর ফল ঘোষণা করা হয়।
ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডাক্তার মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
আরও পড়ুন<<>>বিসিবির ভোট গ্রহণ শেষে চলছে গণনা
এ ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ।
তামিম সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি করে ভোট পেয়েছেন সাঈদ ইব্রাহিম আহমেদ এবং ইসরাফিল খসরু।
মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট। ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩ ভোট পেয়েছেন।
এ ছাড়া রফিকুল ইসলাম ৫৩ এবং ডাক্তার শামীম ৪১ ভোট পেয়েছেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































