ছবি সংগৃহীত
ফিফা বিশ্বকাপ শুরু হতে আরও এক সপ্তাহও বাকি নেই। ১১ জুন পর্দা উঠছে বিশ্ব ফুটবলের এ সর্বোচ্চ আসরের। তার আগে বড় এক ধাক্কা খেল ফ্রান্স। রানার্সআপ হিসেবে এবার যাদের অন্যতম ফেবারিট মনে করা হচ্ছে। তারাই কিনা প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরেছে। এটি কিলিয়ান এমবাপ্পেদের জন্য বিব্রতকর বটেই।
বৃহস্পতিবার (০৪ জুন) রাতে আইভরি কোস্টের জয়ের নায়ক ছিলেন গুয়েলা দুয়ে। একটি গোল করার পাশাপাশি সহায়তা করেন জয়সূচক গোলেও। মজার বিষয় হলো, তিনি ফ্রান্স ও পিএসজি তারকা ডেজিরে দুয়ের বড় ভাই।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
ম্যাচের শুরুরে দারুণ খেলে ফ্রান্স। রায়ান শেরকির গোলে এগিয়েও যায় ফ্রান্স। প্রথমার্ধে তার করা গোলেই এগিয়ে যায় দল। কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ফরাসি রক্ষণভাগের একের পর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফিরে আসে আইভরি কোস্ট।
৫৩তম মিনিটে নিকোলাস পেপের পাস থেকে গোল করে সমতা ফেরান গুয়েলা দুয়ে। এরপর তার বাড়ানো ক্রসে গোল করেন আমাদ দিয়ালো। এ গোলেই আইভরি কোস্ট তাদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো জয় পায় ফ্রান্সের বিপক্ষে।
টানা নয় ম্যাচ অপরাজিত থাকার পর এ হারে সে ধারাও ভেঙে গেল ফ্রান্সের। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে সোমবার (০৮ জুন) তারা মুখোমুখি হবে নর্দান আয়ারল্যান্ডের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































