Apan Desh | আপন দেশ

ঈদুল আজহার তারিখ জানালো কাতার

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ১২ মে ২০২৬

ঈদুল আজহার তারিখ জানালো কাতার

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের জ্যোতির্বিজ্ঞানীরা। ২৭ মে (বুধবার) গণনা অনুসারে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তারা।

কাতারের জ্যোতির্বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান কাতার ক্যালেন্ডার হাউস জানিয়েছে, সোমবার (১৮ মে) ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হবে। সে হিসাবে বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল আনসারি বলেন, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত ৮টা ২ মিনিট) জিলহজ মাসের চাঁদের দেখা মিলবে। 

তিনি জানান, ওই দিন সূর্যাস্তের সময় নতুন চাঁদের জন্ম না হওয়ায় কাতারসহ আরব ও মুসলিম বিশ্বের কোথাও শনিবার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সম্ভব হবে না।

আরও পড়ুন <<>> সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের

কাতার ক্যালেন্ডার হাউসের তথ্যমতে, চাঁদের পৃথিবীকে কেন্দ্র করে আবর্তনের ওপর ইসলামী মাসের শুরু ও শেষ নির্ভর করে। অন্যদিকে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের মাধ্যমে গ্রেগরিয়ান মাস নির্ধারিত হয়। 

সাধারণত, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। এ হিসাবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে দেশের আকাশে জাতীয় চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার ওপর দেশে ঈদের চূড়ান্ত তারিখ নির্ভর করছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজপথে হইচই করে কিছু গড়া যায় না: প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কিউবায় হামলার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৭ শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে : স্পিকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে : জামায়াত আমীর শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন না করায় বেকারত্ব বেশি : প্রধানমন্ত্রী সৌদি পৌঁছেছেন ৫২৩৩৪ বাংলাদেশি হজযাত্রী ইরান-সংশ্লিষ্ট ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা