ছবি: আপন দেশ
সাম্প্রতিক চট্রগ্রাম অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন লাখ মানুষ। এ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২নং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আল আমিন বাবলু।
বুধবার (১৫ জুলাই) চট্রগ্রামের বাশখালী থানার বাহারচরা ইউনিয়নের দুইগ্রামে শুকনো খাবার পৌঁছে দেন।
ইউনিয়নের পশ্চিম বাশখালা ও রত্নপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ান তিনি। পানি বন্দী পরিবারের মাঝে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার শুকনো খাবার পৌঁছে দেন।
এসময় ছাত্রনেতা মো. আল আমিন বাবলু বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সারাদেশের বন্যা পরিস্থিতি নিজেই মনিটরিং করছেন। সে সাথে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়ানোর নির্দেশ দিয়েছেন। সে নির্দেশ মোতাবেক চট্রগ্রামে এসে বর্ন্যাত পরিবারের পাশে দাঁড়াই এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপহার শুকনো খাবার পরিবারগুলোর কাছে পৌঁছে দেই।
আরও পড়ুন <<>> এদের খুঁটির জোর কোথায়: জামায়াত আমীর
তিনি বলেন, সরকারের পাশাপাশি রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগে দুর্গত মানুষের দুর্ভোগ কমিয়ে আনা সম্ভব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা আজমাউল ইসলাম রনি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, মোহাম্মদ সবুজ মিয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সভাপতি আরিফুল ইসলাম হৃদয়, সহ-সভাপতি মোহাম্মদ আয়াছ, সিনিয়র যুগ্ন সম্পাদক মানিক রতন তামিম, দফতর সম্পাদক ফাহিম চৌধুরী, ছাত্রনেতা সালমান আমিন প্রমুখ।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































