ছবি: আপন দেশ
চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর হয়েছে। এ ঘটনায় জড়িতদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশের আহবান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ আহবান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।
আরও পড়ুন <<>> জাপার প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুবার্ষিকী আজ
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণকে নিজেদের নিরাপত্তার বিষয়েও সচেতন থাকতে হবে। সরকার কার্যকরভাবে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না বলেই একের পর এক নতুন ধরনের ঘটনা ঘটছে। এদের খুঁটির জোর কোথায়?
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































