Apan Desh | আপন দেশ

জাপার প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১২, ১৪ জুলাই ২০২৬

জাপার প্রতিষ্ঠাতা এরশাদের মৃত্যুবার্ষিকী আজ

ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি স্বৈরাশাসক হিসেবে খ্যাত।

দিনটি উপলক্ষে জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। এ ছাড়া সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকযোগে পবিত্র কোরআন তেলাওয়াত এবং এরশাদের বিভিন্ন সময়ের ভাষণ প্রচার করা হচ্ছে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়েও তার স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

রংপুর নগরীর দর্শনায় অবস্থিত পল্লী নিবাসে এরশাদের সমাধিস্থলে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন। 

উল্লেখ্য, ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলার দিনহাটায় তার জন্ম। পরে তিনি পরিবারের সঙ্গে রংপুরে চলে আসেন। হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিলেন। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়