ছবি: আপন দেশ
বিএনপি থেকে বহিষ্কৃত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
‘রাজনৈতিক নেতা ও নাগরিকদের এনসিপিতে যোগদান’ শীর্ষক ওই অনুষ্ঠানে আরও কয়েকজন নতুন মুখ দলে যুক্ত হন। তাদের মধ্যে রয়েছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং রেল খাতে অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
এছাড়া অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক-এর নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা এনসিপিতে যোগ দেয়ার কথা জানান। তবে বিদেশে অবস্থান করায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
আরও পড়ুন <<>> এ মেয়েটির নামে মামলা দিলে কি বাকস্বাধীনতা লঙ্ঘন হবে
অনুষ্ঠানে এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নতুন যোগ দেয়া নেতাদের ফুল দিয়ে বরণ করা হয়।
এর আগে, সোমবার (১৯ এপ্রিল) এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৪ জন নেতা এনসিপিতে যোগ দেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































