Apan Desh | আপন দেশ

এ মেয়েটির নামে মামলা দিলে কি বাকস্বাধীনতা লঙ্ঘন হবে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ২৪ এপ্রিল ২০২৬

আপডেট: ১৯:১৬, ২৪ এপ্রিল ২০২৬

এ মেয়েটির নামে মামলা দিলে কি বাকস্বাধীনতা লঙ্ঘন হবে

ছবি: সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর পোস্ট ঘিরে বাকস্বাধীনতা ও আইনি পদক্ষেপের প্রশ্ন তুলেছেন। তার ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি সুমাইয়া বান্না নামে একটি আইডির পোস্টের স্ক্রিনশট শেয়ার করে প্রশ্ন তোলেন তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে তিনি এ স্ট্যাটাস দেন।

মানসুরা আলম লেখেন, এ মেয়েটির নামে যদি মামলা দেয়া হয় এবং পরবর্তীতে গ্রেফতার করা হয়, তাহলে ঠিক কি ধরনের বাকস্বাধীনতার লঙ্ঘন হবে বলে আপনারা মনে করেন?

তিনি লেখেন, গত ডাকসু থেকেই আমি একটা কথা বলে এসেছি, নারীর রাজনীতি, নারীদের যেসব সক্ষমতায় আমরা আজ পুরুষদের সমান সারিতে আসতে পেরেছি। আমাদের সামনের প্রধান বাধা মূলত আর পুরুষেরা নন, এ রাজনীতির অংশ নারীরা। এরাই আমাদের মেয়েদের পেছনে টেনে রাখতে চায়।

তিনি আরও লেখেন, আর তাদের রাজনীতি, তাদের এমপাওয়ারমেন্ট উইমেন এমপাওয়ারমেন্ট না- কখনোই না। এদের মানসিকতা, চিন্তা-চেতনায় পুরুষের চেয়েও বড় পুরুষ।

আরও পড়ুন <<>> বর্তমান সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে: নাহিদ ইসলাম

মনসুরা লেখেন, এ জন্যই হয়তো শফিক সাহেবেরা কর্মজীবী মেয়েদের ডিগ্রেড করান, আর এদের নিয়ে মিছিল দিয়ে নারী শক্তি দেখান।

তিনি লেখেন, বলাই বাহুল্য, আমি আমার জায়গা থেকে এদের রাজনৈতিক অবস্থান ডিনাই করে এসেছি। হাজারো নারীদের শক্তিকে এদের দিয়ে কুক্ষিগত করা যাবে না।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: