ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এর আগে ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জামায়াতের প্রার্থী শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামের কাছে ৫০ হাজারের বেশি ভোটে পরাজিত হোন বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
এ আসনে হাফেজ রাশেদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছিলেন এক লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট। বিএনপির প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছিলেন ৭৭ হাজার ৫২১ ভোট।
আরও পড়ুন<<>>সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
সানসিলা স্থানীয়দের কাছে ডা. প্রিয়াঙ্কা নামে পরিচিত। রাজনীতিতে আনকোরা হলেও প্রিয়াঙ্কা চিকিৎসক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন। তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষকতা করেন।
নির্বাচন কমিশনে জমা দেয়া ডা. সানসিলার তথ্যানুযায়ী, তার জন্ম ১৯৯৩ সালের ২২ জুন। তিনি ২০০৮ সালে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করেন ২০১০ সালে। আর এমবিবিএস পাস করেন ২০১৬ সালে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































