Apan Desh | আপন দেশ

ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ-ভারত ইতিবাচক: সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:২১, ৮ সেপ্টেম্বর ২০২৬

ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ-ভারত ইতিবাচক: সড়কমন্ত্রী

ছবি: আপন দেশ

বাংলাদেশ ও ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেন চালুর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। 

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর তিনি এ তথ্য জানান। 

মন্ত্রী বলেন, দুই দেশের স্বার্থে কিভাবে কাজ করা যায় এবং এর মাধ্যমে উভয় দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা হয়েছে। তিনি বলেন, আমরা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিদ্যমান কিছু সমস্যা নিয়ে কথা বলেছি।

এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস আবার চালু করার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও জোরদার এবং বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান তিনি। 

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে শহীদ ফারুক চেয়ারম্যান হত্যার বিচার দাবি

দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে ভারত কাজ করছে। একই সঙ্গে যোগাযোগব্যবস্থা আরো শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি বলেন, আজকে মূলত দুই দেশের সড়ক ও রেল যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার কিভাবে ঘটানো যায়, সেসব নিয়ে আলোচনা হয়েছে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম আরও বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।

বৈঠকে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর সম্ভাবনার বিষয়টিও উঠে আসে। ট্রেনটি পুনরায় চালু হলে দুই দেশের মানুষের যাতায়াত আরও সহজ হওয়ার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়