ছবি: আপন দেশ
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যাকাণ্ডে জড়িত খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে। তিনি দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের নির্বাচিত চেয়ারম্যানও ছিলেন।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে শহীদ ফারুক স্মৃতি সংসদের আয়োজনে টাঙ্গাইল শহীদ মিনারে এ আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। অনুষ্ঠানে সভপতিত্ব করেন দাইন্যা ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন। সঞ্চালনা করেন শহীদ ফারুক হোসেনের ছোট ভাই ও দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম লাবু।
আরও পড়ুন<<>>চোখে অন্ধকার নামলেও মেয়ের স্বপ্নে আলো জ্বলে আবুল কালামের
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ আহেলী, শফিকুর রহমান শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, থানা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, সাধারণ সম্পাদক শিল্পী আজম প্রমুখ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শহীদ ফারুক হোসেনের সন্তান ইঞ্জিনিয়ার ফুয়াদ ইসলাম অনিক ও ভাগিনা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজিত ইসলাম দিপু।
সভায় বক্তারা বলেন, শহীদ রফিকুল ইসলাম ফারুক ছিলেন দাইন্যা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। তার হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
অন্যথায় বর্তমানে শান্ত টাঙ্গাইলের পশ্চিমাঞ্চল অস্থির হয়ে উঠবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি, ছাত্রদল যুবদলসহ দাইন্যা ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































