ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুই বন্দির মৃত্যু হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় তাদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল।
রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে হাজতি আবুল বাশার (২৮) অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৭টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
আবুল বাশার চাঁদপুরের কচুয়া থানার কুঠিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম সেকেন্ডার আলী। তার হাজতি নম্বর ৩৫৮/২৬।
অন্যদিকে সকাল ৮টার দিকে কয়েদি আব্দুল কাইয়ুম (৬২) অসুস্থ হয়ে পড়েন। তাকেও চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
আরও পড়ুন <<>> রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই
পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার কয়েদি নম্বর ৪৪১৮/এ। তিনি মৃত দুদু মিয়ার ছেলে।
দুই বন্দির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































