Apan Desh | আপন দেশ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:০০, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩২, ৫ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী

ছবি : আপন দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা হচ্ছে। এ সভায় যোগ দিয়েছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে শুরু হওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ সভায় আলোচনায় অংশ নিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত গুণীজনেরা।

‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে ধারণ করে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা চলছে।

আরও পড়ুন <<>> ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে: প্রতিমন্ত্রী

বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আলোচনা সভা পরিচালনা করছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়