ফাইল ছবি, আপন দেশ
জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে মরদেহ পঞ্চগড়ে নেয়া সম্ভব না হওয়ায়, সংসদ প্রাঙ্গণের নির্ধারিত চত্বরে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে সমাহিত করা হয়।
রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন<<>>জনস্বার্থবিরোধী আইএমএফ থেকে বেরিয়ে এসেছে সরকার: অর্থমন্ত্রী
এছাড়াও অংশ নেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা।
জানাজা শেষে মরহুমের কফিনে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান সরকার প্রধান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার হাফিজ উদ্দিনসহ অনেকেই।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































