ছবি: আপন দেশ
সরকারদলীয় সংসদ সদস্যদের সংসদীয় সভা চলছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (০৬ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে সভাটি শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরও পড়ুন <<>>প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সংসদীয় এ বৈঠকে সরকারদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সরকারের নীতি, উন্নয়ন কার্যক্রম এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের জন্য এ সভার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































